নতুন করে পাকিস্তানি সন্ত্রাসী সেনাদের গুলিতে আফগান শিশু শহীদ, আফগান বাহিনীর পাল্টা আক্রমণে নিহত ৬ সন্ত্রাসী সেনা

0
17

সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান তার আঞ্চলিক সার্বভৌমত্ব ও নাগরিক সুরক্ষায় কঠোর অবস্থান বজায় রেখেছে। এরই ধারাবাহিকতায় কান্দাহারের স্পিন বোল্ডাক জেলায় পাকিস্তানি সেনাদের গুলিতে আফগান এক শিশু শহীদ হওয়ার পর আফগান বাহিনীর পাল্টা আক্রমণে ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে আরিয়ানা নিউজ জানিয়েছে, কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক জেলায় ২৬ এপ্রিল, রবিবার রাতে পাকিস্তানি সেনারা গুলি চালিয়ে এক আফগান শিশু শহীদ করে। এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় আফগান নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে ওই স্থানে হামলা চালায় এবং সংঘর্ষে ছয় পাকিস্তানি সেনা নিহত হয়। সূত্রগুলি আরও জানিয়েছে, এ সময় আফগান বাহিনী বিপুল পরিমাণ হালকা ও ভারী অস্ত্রও জব্দ করে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ-এপ্রিল মাসে আফগানিস্তানের কুনার, পাকতিকা ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলায় বহু বেসামরিক নাগরিক শহীদ ও আহত হয়েছেন। এর জবাবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নেতৃত্ব ‘রাদ্দুয জুলম’ অভিযানের অধীনে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনির বিরুদ্ধে কঠোর প্রতিরোধের ঘোষণা দিয়েছে।


তথ্যসূত্র
1. Six Pakistani soldiers killed in clashes with Afghan forces in Kandahar
– https://tinyurl.com/kkfdhbrc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে নারী-শিশুসহ ১৪ জন নিহত
পরবর্তী নিবন্ধজেএনআইএম এর অভিযানে মালির জাতীয় গোয়েন্দা প্রধান জেনারেল মোদিবো কোনে নিহত