জেএনআইএম এর অভিযানে মালির জাতীয় গোয়েন্দা প্রধান জেনারেল মোদিবো কোনে নিহত

0
0

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জেএনআইএম মুজাহিদদের সমন্বিত সামরিক অপারেশনে দেশটির জান্তা বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা নিহত হয়েছে। নিহতের এই তালিকায় প্রতিরক্ষা মন্ত্রীর পর দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা হিসাবে যুক্ত হয়েছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল মোদিবো কোনে।

গত ২৫শে এপ্রিল শনিবার, আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম মুজাহিদিনরা সমন্বিত আক্রমণের অংশ হিসাবে, মালির রাজধানী বামাকোর উপকন্ঠে কাটি সামরিক ঘাঁটিতেও তীব্র আক্রমণ চালিয়েছেন। মুজাহিদদের এই আক্রমণে গুরুতর আহত হয়েছে দেশটির সেনাপ্রধান এবং গোয়েন্দা প্রধান সহ অনেক গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা, যাদের মধ্যে অনেকেই চিকিৎসারত অবস্থায় মারা গেছেন। অবশেষে প্রতিরক্ষা মন্ত্রীর পর নিহতদের এই তালিকায় নাম লিখিয়েছে দেশটির জাতীয় গোয়েন্দা প্রধান জেনারেল মোদিবো কোনে। এদিকে দেশটির সেনাবাহিনীর প্রধান উমার দিয়ারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। এমনিভাবে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অপর ২ ব্যক্তি মালিক দিয়াও এবং ইসমাইল ওয়াগে এখনো নিখোঁজ রয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনতুন করে পাকিস্তানি সন্ত্রাসী সেনাদের গুলিতে আফগান শিশু শহীদ, আফগান বাহিনীর পাল্টা আক্রমণে নিহত ৬ সন্ত্রাসী সেনা