পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর হামলায় কুনারে শিক্ষার্থী ও নারী-শিশুসহ ৭০ জন আহত, ৪ জন শহীদ

0
43

যুদ্ধবিরতি উপেক্ষা করে পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী আবারও আফগানিস্তানের কুনার প্রদেশে বর্বর হামলা চালিয়েছে। ২৭ এপ্রিল, সোমবার কুনার বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বেসামরিক এলাকায় চালানো মিসাইল হামলায় শিক্ষার্থী, নারী ও শিশুসহ অন্তত ৭০ জন আহত এবং ৪ জন শহীদ হয়েছেন।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-মুখপাত্র মৌলভী হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানিয়েছেন, পাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনী আজ কুনার বিশ্ববিদ্যালয় ও আশপাশের বেসামরিক এলাকায় মিসাইল হামলা চালায়। এতে ৩০ জন শিক্ষার্থীসহ মোট ৭০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং চার জন শহীদ হয়েছেন। হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ ও জঘন্য মানবতাবিরোধী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন।

স্থানীয় সূত্র টোলো নিউজকে জানিয়েছে, কুনার প্রদেশের কেন্দ্র আসাদাবাদ শহরে এবং কুনার বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি সন্ত্রাসী বাহিনী মিসাইল হামলা চালায়। নিহত ও আহত অধিকাংশই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।


তথ্যসূত্র
1. Deputy spokesperson of the Islamic Emirate, Hamdullah Fitrat, says that
– https://tinyurl.com/cnzbdd8h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তরপ্রদেশে অবৈধ আখ্যা দিয়ে একটি মাদ্রাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন
পরবর্তী নিবন্ধঅধিকৃত জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার একটি প্রসিদ্ধ মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করল দখলদার ভারত