অধিকৃত জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলার একটি প্রসিদ্ধ মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করল দখলদার ভারত

0
9

অধিকৃত জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় অবস্থিত দারুল উলুম জামিয়া সিরাজ-উল-উলুম নামক প্রসিদ্ধ একটি মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করেছে দখলদার হিন্দুত্ববাদী ভারত প্রশাসন। কথিত বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২৭ এপ্রিল কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে জানানো হয়, জামায়াত-ই-ইসলামি জম্মু ও কাশ্মীরের সাথে জড়িত থাকার অভিযোগ এনে শোপিয়ান জেলার ইমাম সাহিব এলাকায় অবস্থিত সংশ্লিষ্ট মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করেছে দখলদার দিল্লি প্রশাসন।

দখলদার প্রশাসনের দাবি, উক্ত মাদ্রাসাটি জামায়াত-ই-ইসলামি জম্মু ও কাশ্মীরের সাথে সম্পৃক্ত, আর ২০১৯ সাল থেকে জামায়াত-ই-ইসলামি এর কার্যক্রম নিষিদ্ধ করেছে ভারত সরকার।

উক্ত পদক্ষেপকে অধিকৃত কাশ্মীর অঞ্চলজুড়ে মুসলিম দমন-পীড়নে দখলদার ভারতের কাঠামোগত প্রচেষ্টার অংশ বলে মনে করছে বিশ্লেষকগণ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yc46cw68

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি সন্ত্রাসী সামরিক বাহিনীর হামলায় কুনারে শিক্ষার্থী ও নারী-শিশুসহ ৭০ জন আহত, ৪ জন শহীদ
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় শত্রু সামরিক কনভয়ে আশ-শাবাবের অতর্কিত আক্রমণ: ১৬ সেনা হতাহত, বন্দী আরও ১ সেনা