ফরিদপুরে নিজের দাদি, ফুপু এবং এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করলো যুবক

0
4

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নে এক যুবকের কোদালের আঘাতে প্রাণ হারিয়েছেন তার দাদি, ফুপু এবং এক প্রতিবেশী। গত সোমবার (২৭ এপ্রিল) রাত দশটার দিকে গদাধরডাঙ্গী গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম আকাশ মোল্লা (৪০), সে ওই এলাকার হারুন মোল্লার ছেলে এবং ফরিদপুর যক্ষ্মা হাসপাতালের পিয়ন হিসেবে কর্মরত ছিল। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

এই হামলায় নিহতরা হলেন আকাশের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) এবং প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার সময় আকাশ যখন তার দাদি ও ফুপুকে আক্রমণ করছিল, তখন তাদের বাঁচাতে এগিয়ে আসেন প্রতিবেশী কাবুল চৌধুরী। ঘাতক আকাশ তখন তাকেও পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এছাড়া রিয়াজুল ইসলাম নামের আরেক প্রতিবেশী এই হামলায় গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আলিয়াবাদ ইউনিয়নের ইউপি সদস্য মো. রাজ্জাক শেখ জানান, ‘আকাশ দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিল। মাঝেমধ্যে তার মানসিক অবস্থার অবনতি হতো, তখন তিনি হাসপাতালেও যেতেন না। তবে অন্য সময় তিনি স্বাভাবিক মানুষের মতোই আচরণ করতেন। মূলত মানসিক ভারসাম্যহীনতার কারণেই তাকে বিয়ে দেওয়া হয়নি বলে জানান এই জনপ্রতিনিধি। জনস্বাস্থ্য বিভাগে তার চাকরিটিও ছিল এক আত্মীয়ের মাধ্যমে পাওয়া।’


তথ্যসূত্র:
১। ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা
– https://tinyurl.com/mt8c6suz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে ভারতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি
পরবর্তী নিবন্ধআমু দরিয়া তেলক্ষেত্রে নতুন ৫টি কূপ থেকে আনুষ্ঠানিকভাবে তেল উত্তোলন শুরু করল ইমারাতে ইসলামিয়া