সুনামগঞ্জে ভারতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি

0
2

ভারতের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মধ্যনগরের ‘এরন বিলে’ বাঁধ ভেঙে ঢুকছে পানি। এতে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ভারত সীমান্তের মনাই নদীতে পাহাড়ি ঢলের চাপ বাড়ায় হামিদপুর গ্রামের পার্শ্ববর্তী সড়ক ভেঙে এই পানি প্রবেশ করেছে।

স্থানীয় কৃষকরা জানান, এই হাওরে ৫ থেকে ৬টি গ্রামের কয়েকশ একর বোর ফসল রয়েছে। দ্রুত বাঁধটি মেরামত করা না হলে ফসল পানিতে তলিয়ে যাবে।

কৃষি বিভাগ জানিয়েছে, ওখানে ১১৪ হেক্টর জমি রয়েছে। এরমধ্যে ৪০ হেক্টর কাটা হয়েছে। তবে পানি আটকাতে স্থানীয়রা চেষ্টা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেছে, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয়। হামিদপুর গ্রামের সড়ক। নেত্রকোনার দুর্গাপুর হয়ে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙেছে সড়কটি। ইকারছই হাওরের বেশিরভাগ জমি কাটা শেষ। ৫ থেকে ১০ হেক্টরের মতো জমি ডুবেছে। ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে।


তথ্যসূত্র:
১। ভারতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে কয়েকশ হেক্টর বোরো জমি
– https://tinyurl.com/4z34ayn3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাইবান্ধায় স্কুলে যাওয়ার পথে শিশু ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, বিকেলে রাস্তায় ফেলে পালায় দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধফরিদপুরে নিজের দাদি, ফুপু এবং এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করলো যুবক