
ভারতের গুজরাটে গরু জবাইয়ের অভিযোগে এক মুসলিমকে গাড়ির বনেটে বেঁধে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদী পুলিশ।
৮ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে, নির্যাতনের শিকার উক্ত মুসলিম আর্তনাদ করে আল্লাহ কে ডাকছিল। “ও আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো” বলে সে চিৎকার করছিল।
৫ মে সকালে আহমেদাবাদের ভেজালপুরে একটি খোলা মাঠে গরু জবাইয়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছিল হিন্দুত্ববাদী পুলিশ।
এই সময় ১ লক্ষ ৫৬ হাজার রূপি মূল্যের ৫৩০ কেজি গরুর মাংস, ছুরি, একটি অটোরিকশা, নম্বর প্লেটবিহীন একটি গাড়ি ও একটি মোবাইল ফোন জব্দ করেছিল হিন্দুত্ববাদী পুলিশ।
উক্ত ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, এর মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের এই নির্মম পদক্ষেপে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
পর্যবেক্ষকদের মতে, হিন্দুত্ববাদী প্রশাসনের অধীনে বর্তমান ভারতে মুসলিমদের জীবনের কোনও নিরাপত্তা নেই, বরং এর চেয়ে একটি গরুর প্রাণ যেনও আরও বেশি সুরক্ষিত। অনেকের মতে, গরু জবাই ইস্যুটি হিন্দুত্ববাদীরা কেবল মুসলিমদের দমন-পীড়নের হাতিয়ার হিসেবেই ব্যবহার করে থাকে।
ভিডিও:
A video purportedly showing Gujarat police tying an accused man to the bonnet of a police vehicle and beating him with sticks has gone viral on social media, days after three persons were arrested for allegedly slaughtering cows in Ahmedabad’s Vejalpur area.
The clip, which has… pic.twitter.com/aktTYwM2Lr
— The Siasat Daily (@TheSiasatDaily) May 8, 2026
https://x.com/i/status/2052675116568633795
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4expmdm8


