পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঢাকায় ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

0
1

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন, মাদরাসা-মসজিদে আক্রমণ, সীমান্ত হত্যা এবং ঘরবাড়ি ভাঙচুরের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ঐক্যজোট। গত সোমবার (১১ মে) বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে মিছিল-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির (হাফিযাহুল্লাহ)।

সমাবেশে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন (হাফিযাহুল্লাহ) বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে যখন ভারতে আশ্রয় নিয়েছিল, তখন এ দেশের আলেম-উলামা ও তাওহীদি জনতা মন্দির এবং হিন্দুদের জানমাল ও ব্যবসা-বাণিজ্য হেফাজত করেছিল। কিন্তু মোদি সরকার আজ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা উগ্র হিন্দুদের উস্কানি দিয়ে ক্ষমতা দখল করেছে বটে, কিন্তু জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারেনি।

তিনি বলেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানাবো যে, অনতিবিলম্বে ভারতের হাইকমিশনারকে ডেকে জুলুম-নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের আলেম-উলামা ও তাওহিদি জনতার সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন। অন্যথায় বাংলাদেশের তাওহীদি জনতা যেকোনো মূল্যে ভারতের আগ্রাসন বন্ধ করার জন্য অচিরেই লংমার্চ ঘোষণা করবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন— জোটের যুগ্ম মহাসচিব মাওলানা আবুল কাশেম, মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা তালহা বিন আব্দুল হাই ও মাওলানা মনসুর জাহানপুরী (হাফিযাহুমুল্লাহ)। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা মঞ্জুর মুজিব, মাওলানা ফারুক আহমদ, মাওলানা মো. সালমান, মাওলানা সাইফুল্লাহ হাবিবী, মাওলানা কাজী আজিজুল হক, মাওলানা রিয়াজতুল্লাহ, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা সাখাওয়াতুল্লাহ (হাফিযাহুমুল্লাহ) প্রমুখ।

বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয় নগর মোড় ঘুরে এসে আবার বায়তুল মোকাররম উত্তর গেটে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।


তথ্যসূত্র:
১। পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ
– https://tinyurl.com/49np87dm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশে আইনশৃঙ্খলার চরম ধস: এক মাসে খুন ২৮৮ জন, নারী ও শিশু নির্যাতন ২ হাজারের বেশি
পরবর্তী নিবন্ধপশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ: সরকারকে আনুষ্ঠানিক নিন্দা জানানোর আহ্বান