চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

0
0

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর চরবাগডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মো. শওকত আলী (৩৫) উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়ার মিজানের ছেলে। গত শনিবার (১৬ মে) মধ্যরাতে সদর উপজেলার পদ্মা নদীর চর থেকে লাশ উদ্ধার করা হয়।

‎গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৯ মে অন্যান্যদের সঙ্গে গরু আনার জন্য ভারতের দিকে যান শওকত আলী। সহযোগীরা ফিরে এলেও নিখোঁজ ছিলেন তিনি। গত (১৬ মে) রাতে পরিবারের সদস্যরা গোপনে লাশ দাফনের প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ এসে লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তবে স্থানীয়রা জানান, গরু নিয়ে ফেরার সময় বিএসএফ হত্যা করে শওকতের লাশ নদীতে ফেলে দিয়েছে।

শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান জানায়, লাশ অর্ধগলিত থাকায় মৃত্যুর কারণ শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা হবে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানায়, লাশের ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না। ঘটনা তদন্তে বিজিবি কাজ করছে।


তথ্যসূত্র:
১। নিখোঁজের এক সপ্তাহ পর সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার
– https://tinyurl.com/55vp5y65

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেয়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
পরবর্তী নিবন্ধমুন্সিগঞ্জে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, সৎ মামা আটক