গাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান শহীদ

0
0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর বিমান হামলায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ তাঁর স্ত্রী ও কন্যাসহ শহীদ হয়েছেন। এক বিবৃতিতে ইজ্জ আল-দিন শহীদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনটি।

বিবৃতিতে হামাস জানায়, ১৯৭০ সালে জন্মগ্রহণকারী এই শীর্ষ নেতা তাঁর স্ত্রী ও কন্যার সাথে শাহাদাতবরণ করেছেন। হামাস তাঁকে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের যুদ্ধ অভিযান পরিচালনার ক্ষেত্রে একজন ‘কেন্দ্রীয় ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছে।

শনিবার মধ্য গাজার ঐতিহাসিক আল আকসা মার্টার্স মসজিদে হামাসের সামরিক প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ, তাঁর স্ত্রী এবং তাঁদের কন্যার একটি যৌথ জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি সাধারণ মানুষ অংশ নেন।

চলতি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী গাজায় বারবার চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, ১৫ মে, শুক্রবার গাজায় অন্তত দুটি পৃথক হামলা চালায় দখলদার ইসরায়েল, যাতে তিন নারী ও এক শিশুসহ সাত ফিলিস্তিনি শহীদ হন।

এরপর শনিবারও গাজার দুটি ভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে একটি চলন্ত যানবাহনকে লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুইজন শহীদ হয়েছেন। অন্যদিকে, গাজার উত্তরাঞ্চলে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো অপর এক হামলায় আরও এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সবমিলিয়ে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসনে শহীদের সংখ্যা বেড়েই চলেছে।


তথ্যসূত্র
1. Israel kills Hamas armed wing leader Haddad in Gaza strike
– https://tinyurl.com/5hbscnra

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত, স্বাভাবিক জীবনযাপন করছে জনগণ: সুহাইল শাহীন