
অধিকৃত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আরও ৩ কাশ্মীরি মুসলিমের স্থাবর সম্পত্তি ও একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে দখলদার ভারত প্রশাসন, যার সর্বমোট মূল্য প্রায় ৫.৮ কোটি রূপি।
১৭ মে কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদনে বলা হয়, কথিত মাদকদ্রব্য ও সাইকোট্রপিক পদার্থ প্রতিরোধের নামে শ্রীনগরের খানিয়ারে এই অভিযান চালায় দখলদার ভারতীয় পুলিশ।
বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে নাজির আহমেদ মীর ওরফে নাজির লস্করি’র মালিকানাধীন ১টি দোতলা বাড়ি ও ৮টি দোকান, যার মূল্য ৩.২ কোটি রূপি। এছাড়া আরও রয়েছে গুলজার আহমেদ মীরের মালিকানাধীন একটি এসইউভি (SUV) গাড়ি ও একটি অস্থায়ী স্থাপনা, যার মূল্য ১.৮ কোটি রূপি এবং জাহিদ মনজুর রাথারের মালিকানাধীন একটি একতলা বাড়ি, যার মূল্য ৮০ লক্ষ রূপি।
এই সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার কারণ হিসেবে বরাবরের মতো গতানুগতিক অজুহাত দাঁড় করিয়েছে পুলিশ। পুলিশের ভিত্তিহীন দাবি, মাদক পাচারের উপার্জন ব্যবহার করে উক্ত সম্পত্তি অর্জন করা হয়েছে।
অপরদিকে স্থানীয়দের মতে, নিরীহ কাশ্মীরিদের মূল্যবান সম্পদ লুট করতে বারবার একই ধরনের অভিযোগ ব্যবহার করছে দখলদার প্রশাসন।
উল্লেখ্য যে, গত ১১ এপ্রিল হতে ১০০ দিনব্যাপী কথিত নেশামুক্ত অভিযান আরম্ভ করেছে দখলদার দিল্লি প্রশাসন। এর মাধ্যমে একদিকে মাদক পাচারের নামে মুসলিমদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে, অপরদিকে এর মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yza4etk5


