‎নেত্রকোণার কলমাকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু

0
1

নেত্রকোণার কলমাকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। ২৯ মে, শুক্রবার মধ্যরাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কে গজারমারি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

‎তারা হচ্ছেন উপজেলা সদরের ঘোষপাড়া গ্রামের নয়ন মিয়ার ছেলে নিবিড় (২৪), একই গ্রামের সজীব মিয়ার ছেলে সোহান (২০)। গুরুতর আহত ঘোষপাড়া গ্রামের নিজামুদ্দিনের ছেলে বিল্লালকে (১৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম জানান, দুই যুবকের লাশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/35wpveu6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসোর ৪ ফ্রন্টে জেএনআইএম মুজাহিদদের ১১টি পৃথক অভিযান: ৬টি সামরিক ঘাঁটি বিজয়
পরবর্তী নিবন্ধনেদারল্যান্ডসে মসজিদে আবার‌ও হামলা, উগ্রবাদীদের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয় অবস্থান