লক্ষ্মীপুরে নানার বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু

0
10

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার (১ জুন) দুপুরের দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত যুবককে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম আনিছুর রহমান মামুন।

গণমাধ্যম সূত্রে জানা যায়, নির্যাতিত ওই শিশুটির মূল বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি ঈদ উৎসব উদযাপনের উদ্দেশ্যে সে পরিবারের সদস্যদের সঙ্গে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

সোমবার দুপুরে একটি সুযোগ বুঝে প্রতিবেশী যুবক আনিছুর রহমান মামুন ওই শিশুটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। ওই সময় শিশুটির চিৎকার ও আকুতি শুনে আশেপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে অভিযুক্ত মামুন সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।

এই পাশবিক ঘটনার পর স্থানীয় জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি পুলিশ প্রশাসনকে অবহিত করা হলে পুলিশ অভিযুক্ত মামুনকে আটক করে।

এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভ ও বিচার প্রকাশ করে শিশুটির মা বলেন, তার ছোট মেয়েটি অত্যন্ত আনন্দের সঙ্গে নানার বাড়িতে ঈদ উদযাপন করতে এসেছিল। কিন্তু অভিযুক্ত মামুন তার মেয়ের জীবনকে এভাবে বিষিয়ে তুলেছে। একজন মা হিসেবে তিনি এই ধর্ষকের সর্বোচ্চ আইনগত শাস্তি দাবি করেছেন।

এদিকে জঘন্য এ অপরাধের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানিয়েছেন।


তথ্যসূত্র:
১। নানার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু, অভিযুক্ত আটক
– https://tinyurl.com/5n7psswj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাগেরহাটে খান জাহান আলী মাজারে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধনেত্রকোণা শহরে লোডশেডিংয়ের সুযোগে বাসায় ঢুকে নারীকে কুপিয়ে হত্যা