বাগেরহাটে খান জাহান আলী মাজারে কুমিরে টেনে নিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার

0
8

বাগেরহাটে খান জাহান আলী মাজারের দিঘিতে গোসল করতে নেমে কুমিরের হামলার শিকার হয়ে নিখোঁজ হওয়া সাত বছরের এক শিশুর লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নে খান জাহান আলী মাজারসংলগ্ন দিঘির মহিলা ঘাটে এ ঘটনা ঘটে। নিহত শিশু ফাতেমা (৭) এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোসল করতে দিঘিতে নামার পর সেখানে থাকা একটি কুমির শিশুটিকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা নৌকা নিয়ে দিঘিতে নেমে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। এবং ঘটনার পরের দিন মঙ্গলবার (০২ জুন) শিশুর লাশ উদ্ধার করা হয়।

কুমিরের হামলায় শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে।


তথ্যসূত্র:
১। বাগেরহাটে দিঘিতে কুমিরে ধরে নেওয়ার ৯ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
– https://tinyurl.com/4wpwst6f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাবনার ভাঙ্গুড়ায় নিখোঁজের ৩ দিনেও সন্ধান মেলেনি এক শিশুর
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে নানার বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু