দিল্লির মসজিদগুলোতে প্রতি মঙ্গলবার হনুমান চালিশা পাঠ হবে বলে হুমকি দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী নেতা

0
109

ভারতের উত্তরাখণ্ডের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কালীসেনার রাজ্য সভাপতি ভূপেশ জোশী’র সাম্প্রতিক মুসলিম বিদ্বেষী মন্তব্য আবারও তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।

৪ জুন প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, সে দিল্লিতে বসবাসরত মুসলিমদের কঠোর হুমকি দিয়ে বলছে, “মে দিল্লি কে মুল্লো কু বোলনা চাহতা হু, ভাআই ওয়ালো, নামাজ পদনা ভুল জাওগে”। অর্থাৎ হে দিল্লির মোল্লা মুসলমানেরা! তোমরা নামাজ পড়া ভুলে যাও।

সে আরও ঘোষণা করে যে, প্রতি মঙ্গলবার, দিল্লির মসজিদে মসজিদে হনুমান চালিশা পাঠ করা হবে। উল্লেখ্য যে, মঙ্গলবার হিন্দুদের নিকট পবিত্র দিন হিসেবে স্বীকৃত।

বক্তব্যে সে গত ২৮ মে সংগঠিত সূর্য চৌহানের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পুরো মুসলিম সম্প্রদায়কে অপরাধী সাব্যস্ত করেছে। হত্যাকাণ্ডটি এক মুসলিম যুবক কর্তৃক ব্যক্তিগত বিরোধ থেকে সম্পাদিত হয়েছিল, কিন্তু এটিকে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ হিসেবে ব্যাপকভাবে প্রচার করছে উগ্র হিন্দুত্ববাদী সরকার।

অভিযুক্ত হত্যাকারী আসাদকে ইতোমধ্যে কথিত এনকাউন্টারে হত্যা করেছে পুলিশ। এছাড়া তার ঘরবাড়িতে বুলডোজার হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী কর্তৃপক্ষ।

ভিডিও: https://www.instagram.com/reel/DZKCwkCpPkp/


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4r28rjcd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবারের ঈদযাত্রায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন
পরবর্তী নিবন্ধদেশজুড়ে নারী অধিকার রক্ষায় ইমারাতে ইসলামিয়ার ব্যাপক পদক্ষেপ, এক সপ্তাহে ২০৪টি মামলা নিষ্পত্তি