
ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের নিমরোজ প্রদেশের নতুন প্রাদেশিক হাসপাতালের জন্য ১৩০ মিলিয়ন আফগানি মূল্যের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয় করা হয়েছে।
জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালটির জন্য ১৩০ মিলিয়ন আফগানি মূল্যের সিটি স্ক্যান ও এমআরআই মেশিনসহ বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এই উদ্যোগটি জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মৌলভী নূর জালাল জালালি হাফিযাহুল্লাহর নেতৃত্বে এবং সৌদি আরবের নাগরিক শাইখ আবদুল্লাহ বিন আল থানির সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, উন্নত এই সরঞ্জামগুলো অদূর ভবিষ্যতে স্থাপন ও চালু করা হবে। এতে নিমরোজের বাসিন্দাদের জন্য স্বাস্থ্যসেবার মান এবং চিকিৎসাসেবার প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, নিমরোজ প্রাদেশিক হাসপাতালটি ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক স্বাস্থ্যকেন্দ্র, যা গত বছর ১৫ কোটি আফগানি ব্যয়ে নির্মাণ ও উদ্বোধন করা হয়। এর আগে এই অঞ্চলের বাসিন্দাদের উন্নত চিকিৎসার জন্য হেরাত বা অন্যান্য প্রদেশে যেতে হতো। এজাতীয় উদ্যোগের মাধ্যমে স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়।
তথ্যসূত্র
1. 130 million Afghanis, was procured for the hospital.Residential land plots have been distributed to returning Afghan families
– https://tinyurl.com/y224dufw


