গাজায় বিয়ের অনুষ্ঠানে বর্বর ইসরায়েলি হামলা, কমপক্ষে ৭ জন শহীদ

0
2

০৬ জুন, শনিবার ফিলিস্তিনের গাজায় একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭ জন শহীদ হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, বিয়ের জন্য বানানো তাঁবু ও এর আশপাশে বেশ কয়েকটি বোমা ফেলা হয়। এতে বোমার বিস্ফোরক ও ধাতব টুকরা আশপাশে ছিটকে পড়ে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে পাশের স্কুলেও এর প্রভাব পড়েছে, যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হতাহতের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া এক আত্মীয় জানিয়েছেন, তাঁবুটি ছিল মানুষে পরিপূর্ণ। কয়েক মিনিটের ব্যবধানে আনন্দের এই অনুষ্ঠান রক্তাক্ত ও শোকের মুহূর্তে পরিণত হয়েছে।

তিনি বলেন, ফিলিস্তিনিরা সবসময় এই উদ্বেগ আর ভয় নিয়েই বাস করে, কারণ যে কোনো সময় এ ধরনের হামলা হতে পারে। শহীদ ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার গাজার বিভিন্ন স্থানে আরও কয়েকটি হামলার খবর পাওয়া গেছে, যাতে মোট অন্তত ৯ জন শহীদ হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি পৃথক হামলায় নিজের বিয়ের দিনই এক ফিলিস্তিনি যুবক শহীদ হন বলে স্থানীয় চিকিৎসা সূত্র জানিয়েছে।


তথ্যসূত্র
1. Israeli attack on Gaza City tent camp kills at least seven
– https://tinyurl.com/muu85rkz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের মধ্যপ্রদেশে ‘বরকতউল্লাহ বিশ্ববিদ্যালয়’র নাম পরিবর্তন করে হিন্দুয়ানী ‘বাগদেবী ভোজপাল বিশ্ববিদ্যালয়’ নামকরণ
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার নিমরোজ প্রাদেশিক হাসপাতালের জন্য ১৩০ মিলিয়ন আফগানি মূল্যের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ক্রয়