গাজায় আগ্রাসন চালিয়ে আরও এক সাংবাদিককে হত্যা করল সন্ত্রাসী ইসরায়েল

0
2

গাজায় চলমান আগ্রাসনের ধারাবাহিকতায় আরও এক সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী। ইসরায়েলি দখলদার বাহিনী গত ২০ জুন, শনিবার গাজা উপত্যকার কেন্দ্রীয় বুরেইজ শিবিরে একটি বাড়িতে হামলা চালিয়ে তাদের আল-জাজিরা মুবাশির চ্যানেলের ক্যামেরাম্যান আহমেদ ওয়াশাহকে হত্যা করেছে।

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এ ঘটনাকে সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত একটি গুরুতর অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, মাত্র দুই মাস আগে আহমেদ ওয়াশাহর ভাই ও আল জাজিরা মুবাশিরের সংবাদদাতা মোহাম্মদ ওয়াশাহও ইসরায়েলি হামলায় শহীদ হন।এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে আল জাজিরার শহীদ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীর সংখ্যা ১২ জনে পৌঁছেছে।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ২৬০ জনেরও বেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মী শহীদ হয়েছেন। আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা সংস্থা সিপিজে (CPJ) বলেছে, চলমান এই যুদ্ধ সাংবাদিকদের জন্য আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাতগুলোর একটিতে পরিণত হয়েছে।

আল জাজিরা আন্তর্জাতিক সম্প্রদায় ও সংশ্লিষ্ট আইনগত প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন সাংবাদিকদের লক্ষ্য করে পরিচালিত এসব হামলার সঙ্গে জড়িত ইসরায়েলি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হয় এবং গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা অব্যাহত রাখবে এবং হামলা-হুমকি সত্ত্বেও গাজা থেকে সংবাদ সংগ্রহ ও প্রচার তারা বন্ধ করবে না।


তথ্যসূত্র
1. Full statement: Al Jazeera condemns Israel’s ‘deliberate’ killing of Gaza cameraman
– https://tinyurl.com/4ewd2tbj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনকে এআই ম্যানিপুলেটেড ইমেজ দ্বারা ইসরায়েলের তৈরিকৃত বলে প্রোপাগান্ডা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের কাপিসা প্রদেশে গম উৎপাদন বৃদ্ধি; স্থানীয় চাহিদার ৪০ শতাংশ পূরণে সক্ষমতা অর্জন