আফগানিস্তানের কাপিসা প্রদেশে গম উৎপাদন বৃদ্ধি; স্থানীয় চাহিদার ৪০ শতাংশ পূরণে সক্ষমতা অর্জন

0
31

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কাপিসা প্রদেশে চলতি বছর গম উৎপাদনে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয় উৎপাদনের মাধ্যমে প্রদেশটির মোট গম ও খাদ্যের চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে। কৃষি খাতে উন্নত চাষাবাদ পদ্ধতি, প্রত্যয়নকৃত বীজের ব্যবহার এবং কৃষকদের জন্য সম্প্রসারিত সহায়তা কার্যক্রম এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাদেশিক কর্মকর্তারা।

কাপিসা প্রদেশের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যানতত্ত্ব বিষয়ক প্রধান মোহাম্মদ শফি সিদ্দিকি জানান, চলতি মৌসুমে প্রদেশটির কৃষি পরিস্থিতি ইতিবাচক রয়েছে এবং গত বছরের তুলনায় গমের উৎপাদন প্রায় ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এ বছরের ফসলের মাধ্যমে কাপিসা প্রদেশের প্রায় ৪০ শতাংশ জনগণের গমের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

বিভাগটির তথ্য অনুযায়ী, চলতি বছরে কাপিসা প্রদেশে ১২ হাজার ৩৫৩ হেক্টর (প্রায় ৩০,৫২৭ একর) জমিতে গম চাষ করা হয়েছে। এসকল জমিতে মোট ৩৪ হাজার ৫৫৮ মেট্রিক টন গম উৎপাদিত হয়েছে, যা প্রদেশটির খাদ্য উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নত কৃষি পদ্ধতির বিস্তার এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকলে কাপিসা প্রদেশে গম উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


তথ্যসূত্র
1. Kapisa Wheat Harvest Meets 40% of Province’s Needs
– https://tinyurl.com/y4fpyen3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় আগ্রাসন চালিয়ে আরও এক সাংবাদিককে হত্যা করল সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থানে আফগান জাফরান