ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিলো সরকার, বসানো হবে চেকপোস্ট

0
12

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার। জেলাগুলো হলো— ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম। আগামী ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে তারা। সোমবার (২২ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

দৈনিক আমার দেশ এক প্রতিবেদনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ্য করায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানায় সালাহউদ্দিন আহমদ।

এদিকে আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্রে জানা গেছে, দিনটিকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ২০০টিরও বেশি বিশেষ পিকেট ও চেকপোস্ট স্থাপন করা হবে। পাশাপাশি মহানগরের সব প্রবেশপথে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে।

নিরাপত্তা ব্যবস্থার আওতায় পুলিশের নিয়মিত ইউনিটগুলোর পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলোও মাঠে সক্রিয় থাকবে। গোয়েন্দা শাখা (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশনের (আইএডি) সদস্যরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবে।

ডিএমপি সূত্র আরও জানায়, সার্বিক নিরাপত্তা কার্যক্রমে অংশ নিতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য ও কর্মকর্তা মাঠে দায়িত্ব পালন করবেন।


তথ্যসূত্র:
১। ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
– https://tinyurl.com/4vdurkvu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়াই হাস্যোজ্জ্বল জিয়াউল আহসানকে নামানো হলো ট্রাইব্যুনাল থেকে
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সন্ত্রাসী এফসি ফোর্সের পোস্টে আইএমপি মুজাহিদদের কোয়াডকপ্টার ড্রোন ও স্নাইপার হামলা