ভারতজুড়ে মসজিদ-মাদ্রাসা নির্মূলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরুর ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের

0
0

ভারতে মুসলমানদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রান্তিককরণ এবং মসজিদ-মাদ্রাসা ধ্বংসের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন শুরুর সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)। ২২ জুন এক বৈঠকে তারা এই ঘোষণা জানিয়েছে।

এই লক্ষ্যে বোর্ডের নির্বাহী কমিটি একটি অ্যাকশন কমিটি গঠন করেছে, যারা ভারতে মুসলিমদের বিরুদ্ধে চলমান নিপীড়ন, যেমন উগ্র হিন্দুত্ববাদীদের হামলা, ঘৃণা ও শত্রুভাবাপন্ন আচরণ, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য প্রভৃতি বিষয় সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করবে। একাজে তারা সমাজের শান্তিপ্রিয় নাগরিকদের সম্পৃক্ত করবে।

বোর্ড সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উল্লেখ করা হয়েছে যে, ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) এর জোরপূর্বক প্রয়োগ ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। এর মাধ্যমে ব্যক্তিগত নানা বিষয়ে (যেমন বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার প্রভৃতি) মুসলিম আইনের প্রয়োগ বাধাগ্রস্ত করা হচ্ছে।

বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) নামে সকল ধর্মের নাগরিকদের জন্য একই ধরনের আইনি কাঠামো গঠনের প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কার্যনির্বাহী কমিটি। উত্তরাখণ্ড ও গুজরাটের পরে এখন আসাম, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রেও ইউসিসি বাস্তবায়নের প্রস্তুতি চলছে।

কমিটি আরও জানিয়েছে, ‘বন্দে মাতরম’ সঙ্গীত বাধ্যতামূলক করা ভারতের সংবিধান পরিপন্থী। মুসলমানরা আল্লাহ তায়ালার একত্ববাদ তথা তাওহীদে বিশ্বাসী। অপরদিকে ‘বন্দে মাতরম’ গীতের বিষয়বস্তু এই বিশ্বাসের পরিপন্থী, তাই ইসলামী আইনে এটি অনুমোদিত নয়। সহনশীলতা বা দেশপ্রেমের নামে নিজেদের ঈমান-আকিদার ব্যাপারে আপস না করতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছে উক্ত বোর্ড।

নির্বাহী কমিটি সিদ্ধান্ত জানায়, ভারতে মুসলিম সম্প্রদায়ের করুন অবস্থা, সাম্প্রদায়িক উত্তেজনা এবং মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে একটি সমন্বিত ডকুমেন্ট প্রস্তুত ও প্রকাশ করা হবে, যেন দেশের সচেতন ও ন্যায়বিচারপ্রিয় মানুষদের বিবেক জাগ্রত করা যায়।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ywbwdbkh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেরাতে ৫০ হাজার একর জমির ওপর একটি আধুনিক নতুন শহর নির্মাণ করছে ইমারাতে ইসলামিয়া