ইমারাতে ইসলামিয়ার সামাঙ্গানে ৫ কোটি ডলার বিনিয়োগে নির্মাণ করা হচ্ছে বৃহৎ ইস্পাত কারখানা: দৈনিক উৎপাদন সক্ষমতা দেড় হাজার টন

0
4

আফগানিস্তানের সামাঙ্গান প্রদেশে ৫ কোটি ডলার বিনিয়োগে নির্মাণাধীন একটি বৃহৎ লৌহ উৎপাদন কারখানার নির্মান কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রদেশটির প্রথম বৃহৎ লৌহপণ্য উৎপাদনকারী এই কারখানাটি আগামী তিন মাসের মধ্যেই উৎপাদন কার্যক্রম শুরু করবে। প্রকল্পটি চালু হলে একদিকে যেমন দেশের শিল্পখাত আরও শক্তিশালী হবে, অন্যদিকে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

২ লক্ষ ৪০ হাজার বর্গমিটার আয়তনের জায়গাজুড়ে পাঁচ ধাপে বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্প। কারখানার দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের কাজ ইতোমধ্যে ৫০ শতাংশেরও বেশি সম্পন্ন হয়েছে এবং বাকি কাজও দ্রুত এগিয়ে চলছে। পরিকল্পনা অনুযায়ী কারখানাটি চালু হলে প্রতিদিন প্রায় ১,৫০০ টন বিভিন্ন ধরনের লৌহপণ্য উৎপাদন করবে। এর মধ্যে রড, গার্ডার, বেলচা এবং রেলপথ নির্মাণে ব্যবহৃত লৌহ সামগ্রীও অন্তর্ভুক্ত থাকবে।

বর্তমানে নির্মাণকাজে শতাধিক শ্রমিক কাজ করছেন। তবে প্রকল্পটি পুরোপুরি চালু হলে প্রায় এক হাজার মানুষের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। কারখানার শ্রমিকরা দেশীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের দেশের অভ্যন্তরে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, এ ধরনের উদ্যোগ কর্মসংস্থান বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে আফগানিস্তান লৌহ গলন ও উৎপাদন সমিতির কর্মকর্তারা জানিয়েছেন, দেশ বর্তমানে লৌহ উৎপাদনে আত্মনির্ভরতার পর্যায়ে পৌঁছেছে। তাই বাজারে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে নতুন লৌহ গলন কারখানার অনুমোদন সীমিত রাখার পরামর্শ দিয়েছেন তারা। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানজুড়ে প্রায় ৫০টি লৌহ গলন ও উৎপাদন কারখানা সক্রিয় রয়েছে। এসব কারখানায় প্রতিদিন প্রায় ৬ হাজার টন লৌহপণ্য উৎপাদিত হচ্ছে এবং প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। সামাঙ্গানের নতুন এই প্রকল্পকে দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


তথ্যসূত্র
1. Samangan’s First Large-Scale Iron Production Plant Nears Completion
– https://tinyurl.com/2s58r8pr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার নিজেদের বিরুদ্ধেই অযোধ্যা রাম মন্দিরের তহবিল লুটপাটের অভিযোগ তুলে ধরলো উত্তরপ্রদেশের সাবেক হিন্দু মন্ত্রী
পরবর্তী নিবন্ধসিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন