যুদ্ধবিরতির মধ্যেও গণহত্যা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী, গাজায় শহীদ ১০৩১ ফিলিস্তিনি

0
1

কথিত ‘যুদ্ধবিরতি’ ঘোষণা সত্ত্বেও অবরুদ্ধ গাজায় নৃশংস হামলা চালিয়ে অন্তত ১ হাজার ৩১ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক আহ্বান ও যুদ্ধবিরতির নানা আলোচনার মধ্যেও গাজায় এই প্রাণহানির ঘটনা ঘটল।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির চুক্তি বা সমঝোতা কার্যকর থাকা সত্ত্বেও দখলদার ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন এলাকায় তাদের সামরিক আগ্রাসন ও বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এতে করে বিপুলসংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এই ধারাবাহিক হামলা ও প্রাণহানির ঘটনা তথাকথিত যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিরতির নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও মাঠ পর্যায়ে গাজার সাধারণ মানুষের ওপর সহিংসতা ও প্রাণহানি মোটেও কমেনি। বরং যুদ্ধবিরতির এই সময়েও ইসরায়েলি বাহিনী গাজা জুড়ে তাদের আক্রমণাত্মক অবস্থান বজায় রেখেছে।


তথ্যসূত্র
1. Israel has killed at least 1,031 Palestinians
– https://tinyurl.com/4rtu847u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদক নিয়ন্ত্রনে ইমারাতে ইসলামিয়ার সাফল্য স্বীকার করে জাতিসংঘের প্রতিবেদন: আফগানিস্তানে পপি চাষ কমেছে ৯৫ শতাংশ
পরবর্তী নিবন্ধইসকনকে খুশি করতেই হাফেজ নাঈমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: বাংলাদেশ খেলাফত আন্দোলন