পশ্চিমবঙ্গে এক গবাদিপশু বহনকারী মুসলিম শ্রমিককে মারধরের পর নির্মমভাবে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী গোরক্ষক কর্মীরা

0
7

ভারতে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় এক গবাদি পশুবহনকারী মুসলিম শ্রমিককে নির্মমভাবে হত্যা করেছে উগ্র হিন্দুত্ববাদী কথিত গোরক্ষক কর্মীরা। ৫ জুলাই খুতামারা নদীর একটি ব্রিজের নিচে পশুপালক মন্টু মিয়ার (৫১) মরদেহ পাওয়া যায়।

পরিবারের অভিযোগ, আগের দিন (৪ জুলাই) সন্ধ্যায় একটি গরুকে তার মালিকের বাড়িতে নিয়ে যাওয়ার পথে একদল উগ্রপন্থী গোরক্ষক তার উপর হামলা চালায় এবং তাকে মারাত্মকভাবে মারধর করে হত্যা করে।

নিহত মন্টু মিয়ার পেশা ছিল, তিনি স্থানীয় বাজারে বিক্রি হওয়া গবাদি পশুগুলো ক্রেতা মালিকদের বাড়িতে পৌঁছে দিতেন।

নিহতের শ্বশুর তারিক মিয়া সাংবাদিকদের নিকট জোরালোভাবে দাবি করেন, হামলাকারীরা স্বঘোষিত গোরক্ষক সদস্য ছিল।

উগ্র হিন্দুত্ববাদীরা তার পথ আটকে প্রথমে তাকে মারধর করে, তার মুখ ও শরীরে এসিড ঢেলে দেয়। তাকে হত্যার পর মরদেহটি নদীতে ফেলে দেয়।

পরিবারের সদস্যরা জানায়, মন্টুর মৃত শরীরে দাঁত ভাঙা এবং বিভিন্ন অংশে ক্ষতসহ একাধিক আঘাত পাওয়া দেখা গেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, মন্টুর শরীরে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় যে তিনি মারাত্মক সহিংসতার শিকার হয়েছেন।

মন্টু মিয়াকে একজন শান্ত ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে তার প্রতিবেশীরা। তার মৃত্যুতে পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y2f2euba

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুসলমানদের ধর্মীয় সম্পত্তি পরিচালনার ওয়াকফ বোর্ডে হিন্দু সদস্য নিয়োগ দিলো মধ্যপ্রদেশের উগ্র হিন্দুত্ববাদী সরকার
পরবর্তী নিবন্ধত্রিপুরার খোয়াই নদীর চাকমা গেট খুলে দিয়েছে ভারত, হবিগঞ্জে বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা