সুনামগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ বিএনপি নেতা ও সহযোগী গ্রেপ্তার

0
0

সুনামগঞ্জের জামালগঞ্জে ১৯৫ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার জামালগঞ্জ বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল— জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান হোসেন রুবেল (৪৮) এবং ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামের আজিজুল হক (৪৮)। এমরান হোসেন রুবেল উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে জামালগঞ্জ সদরের তেলিয়াপাড়া এলাকায় বসবাস করে। আটক আজিজুল হক মৃত আব্দুল ওহাবের ছেলে।

গনমাধ্যম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বাজার ফেরিঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই দুই ব্যক্তির তল্লাশি চালিয়ে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের অভিযোগে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।


তথ্যসূত্র:
১। সুনামগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা ও সহযোগী গ্রেপ্তার
– https://tinyurl.com/y5b5sh8y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের রাউজানে টানা বর্ষণে জ্বলছে না চুলা, বিশুদ্ধ পানিরও অভাব
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার কামাল আদওয়ান হাসপাতালে ড্রোন হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল