মতপ্রকাশের স্বাধীনতার নামে সীমা লঙ্ঘনের কোনো স্থান ইসলামে নেই: আফগান প্রশাসনিক প্রধান শাইখ নূরুল হক হাফিযাহুল্লাহ

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রশাসনিক প্রধান শাইখ নূরুলহক আনোয়ার হাফিযাহুল্লাহ বলেছেন, ইসলামে মতপ্রকাশের স্বাধীনতা একটি স্বীকৃত অধিকার, তবে এই স্বাধীনতার সীমা অতিক্রম করে সরকারি ব্যবস্থার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, অপপ্রচার কিংবা মানুষের অধিকার ক্ষুণ্ন করে কোনো বক্তব্য প্রদান করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সাংবাদিকদের সক্ষমতা বাড়াতে ময়দান ওয়ার্দাক প্রদেশে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

প্রায় ৪০০ সাংবাদিক, লেখক, যুবক ও উপজাতি প্রবীণের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালায় তিনি বিশেষভাবে সাংবাদিকতার ক্ষেত্রে সত্য ও ন্যায়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, বাক্‌স্বাধীনতা সমাজের সংস্কার ও কল্যাণের জন্য ব্যবহার করা উচিত। যে কথা বলে, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সত্যবাদিতা। সত্য ও ন্যায় থেকে বিচ্যুত হয়ে মানুষের অধিকার লঙ্ঘন, মিথ্যা ব্যাখ্যা বা নেতিবাচক উদ্দেশ্যে অভিযোগ করার কোনো স্থান ইসলামে নেই।

তিনি আরও আরও বলেন, ইসলামে বাক্‌স্বাধীনতা সমাজের কল্যাণ, সংশোধন ও সংস্কারের জন্য ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই এই অধিকার এমনভাবে প্রয়োগ করতে হবে, যাতে সত্য প্রতিষ্ঠিত হয়, ন্যায়বিচার নিশ্চিত হয় এবং সমাজে বিভ্রান্তি বা অন্যায়ের প্রসার না ঘটে।


‎তথ্যসূত্র
1. The Head of the Administrative Office, Sheikh Noor-ul-Haq Anwar, said
– https://tinyurl.com/2793swxj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিদেশি অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের সন্ত্রাসী বাহিনীর আত্মসমর্পণ
পরবর্তী নিবন্ধমালি ও বুরকিনা ফাসোর ২২টি শহরে একযোগে জেএনআইএম-এর সমন্বিত সামরিক অপারেশন