ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত দেশে প্রবেশ করছে ভারতীয় মাদক

0
2

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। জানা যায়, সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করছে। সম্প্রতি উপজেলার শ্যামকুড় ইউনিয়নের তালশার গ্রামে অভিযান চালিয়ে একটি পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে তালশার গ্রামের মজিবর রহমানের ছেলে ইসরাফিল হোসেনের (৪৬) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইসরাফিলের দুই ছেলেসহ মোট চারজনকে আটক করা হয়। অভিযানে ১৪৪ বোতল স্কাফ সিরাপ এবং ৫০০ পিস ভারতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

বিজিবির বরাতে দৈনিক ইত্তেফাক জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২ হাজার ৬৮৫ বোতল মদ, ৩৫০ বোতল ফেনসিডিল, ২৭ দশমিক ৪০২ কেজি গাঁজা, ৩৩৬ পিস ইয়াবা, ৭ হাজার ৫৫ বোতল সিরাপ, ২০ হাজার ৩৩১ পিস ভায়াগ্রা ট্যাবলেট এবং প্রায় ১ লাখ ২৫ হাজার ৬০০ পিস বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ।

তবে সংশ্লিষ্টদের মতে, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রকৃত চিত্রের একটি অংশমাত্র। সীমান্ত দিয়ে আরও বড় বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করছে, যা সব সময় আটক করা সম্ভব হচ্ছে না।


তথ্যসূত্র:
১। ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক
– https://tinyurl.com/mr342fuf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১৮ বারের মতো পেছাল ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন