জুলাইয়ে ২৭৯ রাউন্ড গুলি চালানোর নির্দেশদাতাকে শাস্তির পরিবর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করল সরকার

0
2

২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর রামপুরা টিভি ভবন এলাকায় নির্বিচারে ২৭৯ রাউন্ড গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তৎকালীন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সায়েম ইমরানের বিরুদ্ধে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তাকে শাস্তির আওতায় আনার পরিবর্তে সেখান থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দমাতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এখনো বহাল তবিয়তে রয়েছে। যাদের বিচারের আওতায় আনার কথা ছিল, উল্টো তারা এখন প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও), মন্ত্রিপরিষদ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতো রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ দপ্তরে নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করছে।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৯ হিসেবে কর্মরত মোহাম্মদ নাসির উদ্দীন সারোয়ারকে সরিয়ে দেওয়া হয়। জুলাই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ১, ৪ ও ৫ আগস্ট ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা এত দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত ছিল। শেখ হাসিনার শাসনামলে সে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ এপিডি (অ্যাপয়েন্টমেন্ট, পোস্টিং অ্যান্ড ডেপুটেশন) অনুবিভাগে কর্মরত ছিল।

এরই ধারাবাহিকতায় বুধবার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ থেকে সায়েম ইমরানকে সরিয়ে দেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
১। এবার সরিয়ে দেওয়া হলো জুলাইয়ে গুলির নির্দেশদাতা সায়েম ইমরানকে
– https://tinyurl.com/mr2adnu3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত দেশে প্রবেশ করছে ভারতীয় মাদক
পরবর্তী নিবন্ধআশ-শাবাবের অভিযানে ইথিয়পীয়ান ও উগান্ডান ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি