৯৪ মিটার গভীর কূপ থেকে ৭ বছরের শিশুকে জীবিত উদ্ধার করল ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনী

0
2

হেলমান্দ প্রদেশের ওয়াশির জেলায় ৯৪ মিটার গভীর একটি কূপে পড়ে যাওয়া সাত বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করেছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধারকারী দল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধারকারী দল শিশুটিকে নিরাপদে কূপ থেকে বের করে আনতে সক্ষম হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইমারাতে ইসলামিয়ার সেনাবাহিনী দেশের যেকোনো প্রান্তে নাগরিকদের সহায়তা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। এই উদ্ধার অভিযান ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনীর জনগণের প্রতি দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও মানবিক সেবার প্রতি অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত।


তথ্যসূত্র
1. Seven-Year-Old Child Rescued from 94-Meter Well in Helmand
– https://tinyurl.com/mr2fvpmj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব ব্যাংকের স্বীকারোক্তি : ক্রমান্বয়ে উন্নত হচ্ছে আফগানিস্তানের অর্থনীতি
পরবর্তী নিবন্ধপাকিস্তানে শত্রুর সেনাশিবির ও পোস্টে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের ৩ অভিযান