নিজ দেশেই বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান

0
6

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে মেরিন কোরের একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টার দিকে মেরিন কোর এয়ার স্টেশন (এমসিএএস) মিরামারের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের মেরিন কোর জানায়, বিধ্বস্ত বিমানটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এবং মেরিন এয়ারক্রাফট গ্রুপ-১১-এর অধীনে পরিচালিত হচ্ছিল। দুর্ঘটনার পর সামরিক বাহিনী ঘটনাটিকে একটি বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে।

দুর্ঘটনাটি ঘটেছে সান দিয়েগোর মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামারের কাছে। আকাশ থেকে তোলা ছবিতে খোলা মাঠে ধোঁয়া ওঠা যুদ্ধবিমান এবং ঘটনাস্থলে দমকল ও উদ্ধারকারী দলের তৎপরতা দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও বিমান থেকে কালো ধোঁয়া বের হতে এবং দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়।

মেরিন কর্পস এয়ার স্টেশন মিরামার সান দিয়েগো শহর থেকে প্রায় ১০ মাইল উত্তরে অবস্থিত। ঘাঁটিটিতে ১৫ হাজারের বেশি মেরিন, নৌসদস্য ও বেসামরিক কর্মী কর্মরত রয়েছে এবং এটি থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের সদর দপ্তর।

উল্লেখ্য, ২০২৩ সালেও একই ঘাঁটির কাছাকাছি একটি এফ/এ-১৮ হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। সে সময় ইজেক্ট করার পরও পাইলট মেজর অ্যান্ড্রু মেটলারের মৃত্যু হয়।

এফ-৩৫ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, নৌবাহিনী ও মেরিন কর্পস ব্যবহার করে থাকে। প্রতিটি এফ-৩৫-এর আনুমানিক মূল্য প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের যুদ্ধবিমানের একাধিক দুর্ঘটনা আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে।


তথ্যসূত্র
1. US military says F-35B jet fighter crashes in California, pilot safe
– https://tinyurl.com/3767eapj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে শত্রুর সেনাশিবির ও পোস্টে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের ৩ অভিযান
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি শহীদ, নারী ও শিশুসহ আহত কয়েক ডজন