গাজায় বর্বর ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি শহীদ, নারী ও শিশুসহ আহত কয়েক ডজন

0
1

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজার বিভিন্ন এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। ৩১ জুলাই, শুক্রবার এসব হামলায় অন্তত দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং নারী ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন।

গাজার চিকিৎসা সূত্র জানায়, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় আবু আরিফ সড়কে বর্বর ইসরায়েলি হামলায় ৩৩ বছর বয়সী মাহমুদ মোহাম্মদ ফাতায়ের শহীদ হন। শুহাদা আল-আকসা হাসপাতালের চিকিৎসা সূত্র জানায়, একই এলাকায় সালাহ আল-দিন সড়কে ইসরায়েলি হামলায় ৩৮ বছর বয়সী মোহাম্মদ আবদেল নাসের আল-খাতিবও শহীদ হয়েছেন।

চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু জানায়, আবু আরিফ সড়কে বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন আহত হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

এদিকে, মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন। আল-আওদা হাসপাতালের চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার আগে ইসরায়েলি গোয়েন্দারা ফোনে ভবনটি খালি করার নির্দেশ দেয়, এরপর যুদ্ধবিমান ভবনটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। দেইর আল-বালাহর দক্ষিণাঞ্চলেও একটি বসতবাড়িতে হামলায় কয়েকজন আহত হয়েছেন।

২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হলেও এরপর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ১,২০৯ ফিলিস্তিনি শহীদ এবং ৩,৯৪৩ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের চলমান গণহত্যামূলক যুদ্ধে এ পর্যন্ত ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ, ১ লাখ ৭৪ হাজারেরও বেশি আহত হয়েছেন এবং গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।


তথ্যসূত্র
1. Israeli strikes against Gaza kill 2 Palestinians, others injured
– https://tinyurl.com/p73pnwah

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিজ দেশেই বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার হেরাতের খনিজ পাথরের রপ্তানিতে নতুন দিগন্ত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বাড়ছে চাহিদা