আফগানিস্তান-পাকিস্তান উত্তেজনা কোনো দেশেরই জন্যই কল্যাণকর নয়: মৌলভী জাবিউল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ

0
2

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিউল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কোনো দেশেরই জন্যই কল্যাণকর নয়। বিদ্যমান সমস্যাগুলো সংলাপ ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে সমাধানে ইমারাতে ইসলামিয়া আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া কোনো দেশের সঙ্গে রাজনৈতিক বা অর্থনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে চায় না। তবে পাকিস্তান আফগানিস্তানের ট্রানজিট পথ বন্ধ করে দেওয়ায় আফগান ব্যবসায়ী এবং দুই দেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চূড়ান্ত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মৌলভী জাবিউল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ তথাকথিত ‘মুত্তাহিদা ফ্রন্ট’ সম্পর্কে বলেন, এই গোষ্ঠীর কার্যক্রম মূলত সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ এবং আফগানিস্তানের ভেতরে তাদের কোনো উপস্থিতি নেই। তিনি আরও বলেন, আফগান নিরাপত্তা বাহিনী কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার সুযোগ দেবে না।

মুজাহিদ হাফিযাহুল্লাহ জোর দিয়ে বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুসংহত রাখা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থিতিশীল ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখা ইমারাতে ইসলামিয়ার অন্যতম প্রধান অগ্রাধিকার।


তথ্যসূত্র
1. مجاهد: ادامه تنش‌ها میان افغانستان و پاکستان به نفع هیچ‌یک از طرف‌ها نیست
– https://tinyurl.com/yeyvum5f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত বেনজীর আহমদ
পরবর্তী নিবন্ধসোমালিয়ার তিদান শহরে দ্বিতীয় দিনের মতো শাবাবের বিজয়াভিযান অব্যাহত: হতাহত অন্তত ৬৩ শত্রু সেনা