ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মাদ্রাসাগুলোতে সন্ত্রাসবাদ তৈরি হচ্ছে বলে উস্কানিমূলক মন্তব্য করেছে উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী উপমুখ্যমন্ত্রী

0
3

ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মাদ্রাসাগুলোতে সন্ত্রাসবাদ তৈরি হচ্ছে বলে উস্কানিমূলক মন্তব্য করেছে ভারতের উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তার এমন মুসলিম বিদ্বেষমূলক মন্তব্যে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

৪ আগস্ট এক সাংবাদিক সাক্ষাতকারে সে এই মন্তব্য করেছে। মুসলিম বিদ্বেষী এই উগ্র হিন্দুত্ববাদী আরও দাবি করেছে, ভারতের অভ্যন্তরে বা বিশ্বের অন্য কোথাও হামলার সাথে জড়িত বড় বড় সন্ত্রাসীরা মাদ্রাসা শিক্ষার ফসল।

তার মুর্খতাসুলভ যুক্তি হলো, মাদ্রাসা শিক্ষা গ্রহণকারী কেউ ‘ভারত মাতা কি জয়’ শিরকি স্লোগান উচ্চারণ করে না, ‘বন্দে মাতরম’ শিরকি গীত গায় না। এজন্য মুসলমানদের মানসিকতা নাকি সন্ত্রাসীদের মতো হয়।

অপরদিকে তার এই সকল মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছে ভারতের বিরোধী দলীয় রাজনৈতিক নেতারা। তাদের দাবি, নির্বাচনের আগে ভোটারদের ধর্মের ভিত্তিতে মেরুকরণের উদ্দেশ্যে মন্তব্যগুলো করা হয়েছে। সমাজবাদী পার্টির একজন বিধায়ক বলেছে, বিজেপি সরকারের উদ্দেশ্য হলো ধর্মের আফিম দিয়ে মানুষকে নেশাগ্রস্ত করা, জনগণের কাছে মিথ্যা বলা এবং দেশে ব্যাপকভাবে লুটপাট করা।

উল্লেখ্য যে, সম্প্রতি ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে মাদ্রাসাসমূহে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে উগ্র হিন্দুত্ববাদী সরকার। মাদ্রাসাগুলোর সরকারি সহায়তা হ্রাস বা প্রত্যাহার করা হচ্ছে, বিদেশি অনুদানে উদ্দেশ্যমূলকভাবে তদন্ত করা হচ্ছে, উল্লেখযোগ্য সংখ্যক মাদ্রাসা ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে, মাদ্রাসা বোর্ড বাতিলের মাধ্যমে মুসলিমদের শিক্ষা কাঠামোর উপর হিন্দুত্ববাদী প্রশাসনের নিয়ন্ত্রণ আরও জোরদার করা হচ্ছে।

ভিডিও: https://archive.org/details/madrasas-in-india-pakistan-and-bangladesh


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/rda9cjvp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত দুটি আশ্রয়কেন্দ্র