সিলেটের গোয়াইনঘাটে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করল কারাবন্দি স্বামীর বন্ধুরা

0
4

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্বামীর বন্ধুদের হাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ওই তরুণীর স্বামী কারাগারে রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হল- নগর ডেংরি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মাসুক।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের নগর ডেংরি এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, তার স্বামী এয়ারপোর্ট থানার একটি মামলায় কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নেহাল নামে স্বামীর এক বন্ধু বাদীকে ডেকে ডৌবাড়ী ইউনিয়নের অন্তর্গত নগর ডেংরি এলাকার পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে মো. মাসুক আহমদ (৩৮), জুবের আহমদ (৩৫) ও মো. নিজাম উদ্দিন (৩৬) নামে আরও তিনজন ছিল। পরে ওই ঘরের ভিতরে নিয়ে বাদীকে তারা সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণ করার সময় মোবাইল ফোনে এর ভিডিও ধারণ করে আসামিরা। তারা সকলেই ভুক্তভোগী তরুণীর স্বামীর বন্ধু ও সহযোগী বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে ওই তরুণী ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযান পরিচালনা করে অভিযুক্ত নেহাল ও মাসুককে গ্রেফতার করে।


তথ্যসূত্র:
১। তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করল কারাবন্দি স্বামীর বন্ধুরা
– https://tinyurl.com/mpwc85ch

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেলারুশে বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শনে আফগান প্রতিনিধিদল, কৃষি ও শিল্পখাতে অংশীদারত্বের নতুন সম্ভাবনা
পরবর্তী নিবন্ধবাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ