
বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় অভিযুক্ত সুমন শিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা শিপনের ভাগ্নি শাপলা তুলতে একই এলাকার একটি মাছের ঘেরে যায়। এ সময় মাছ দেওয়ার কথা বলে সুমন শিকদার তাকে ঘেরের বেড়িবাঁধের দিকে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর সুমন ঐ কিশোরীকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায় সে। এতে ভয় পেয়ে ঐ কিশোরী ঘটনাটি পরিবারের সদস্যদের কাছেও গোপন রাখে।
পরে কিশোরীটি অসুস্থ হয়ে পড়লে তার মামী বিষয়টি জানতে চান। একপর্যায়ে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে কিশোরী তার কাছে ঘটনাটি জানায়। এরপর তার মামা শিপন বাদী হয়ে শুক্রবার বিকেলে মোংলা থানায় মামলা করেন।
তথ্যসূত্র:
১। কিশোরীকে মৎস্যঘেরে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ, যুবক গ্রেপ্তার
– https://tinyurl.com/kjeuraku


