আফগানিস্তানের সঙ্গে শত্রুতা পরিহারের আহ্বান জানালেন পাকিস্তানের বিরোধীদলীয় নেতা আচাকজাই

0
1

আফগানিস্তানের প্রতি বৈরী নীতি পরিহার করে সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বিরোধী নেতা মাহমুদ খান আচাকজাই। জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের বাসভবনে বিরোধী দলগুলোর এক বৈঠকে তিনি পাকিস্তান সরকারের প্রতি এ আহ্বান জানান।

বৈঠকে মাহমুদ খান আচাকজাই পাকিস্তান সরকারের প্রতি আফগানিস্তানের সঙ্গে বৈরিতা অবসানের আহ্বান জানান। তিনি বলেন, আফগানিস্তান পাকিস্তানের প্রতি বৈরী অবস্থান নিয়েছে—সরকারের কাছে এ ধরনের কোনো প্রমাণ থাকলে তা জনসম্মুখে উপস্থাপন করা উচিত। তিনি বলেন, সরকার যদি এমন প্রমাণ দেখাতে পারে তাহলে তিনি সরকারের অবস্থানকে সমর্থন করবেন।

তিনি আরও বলেন, আফগানিস্তানের সাথে সম্পর্কের সমস্যা হুমকি বা সামরিক চাপের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। বরং সংলাপ ও কূটনীতির মাধ্যমেই তা সমাধান করা উচিত।

বিরোধী দলগুলোর এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ক্রমশ বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিও উদ্বেগজনক। এবং আচকজাইসহ বিরোধী নেতারা বারবার সরকারের আফগানিস্তান নীতির সমালোচনা করে আসছেন।


তথ্যসূত্র
1. Pakistan’s opposition leader Mahmood Khan Achakzai has called on the Pakistani government
– https://tinyurl.com/5hewzzhn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ
পরবর্তী নিবন্ধভারতের মহারাষ্ট্রে ধর্মান্তরের বিরুদ্ধে বিতর্কিত আইন, অস্পষ্ট শব্দের আড়ালে হয়রানির আশঙ্কায় উলামায়ে কেরামের উদ্বেগ