শিল্পখাতে বিনিয়োগ বাড়ছে আফগানিস্তানে, দেশে পুঁজি ফিরিয়েছেন ৮১ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা

0
0

দেশের শিল্পখাতকে আরও সমৃদ্ধ করতে বিদেশে থাকা আফগান উদ্যোক্তাদের পুঁজি ও বিনিয়োগ দেশে ফিরিয়ে আনার কার্যক্রম জোরদার করেছে ইমারাতে ইসলামিয়া। এরই ধারাবাহিকতায় ৮১ জন ব্যবসায়ী ও শিল্পপতি দেশে ফিরে এসে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টি করেছেন।

ইমারাতে ইসলামিয়ার উপমুখপাত্র মৌলভী হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ জানান, দেশে ফিরে আসা ৮১ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তার মধ্যে একজন উচ্চপর্যায়ের বিনিয়োগকারী, ৭৪ জন মধ্যম পর্যায়ের এবং ১৪ জন নিম্নপর্যায়ের শিল্পোদ্যোক্তা রয়েছেন। তাদের শিল্প ও ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের জন্য শিল্পাঞ্চলে মোট ২৮৮ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

ফিতরাত হাফিযাহুল্লাহ আরও জানান, দেশে ফিরে আসা ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা সম্মিলিতভাবে ৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছেন। এসব বিনিয়োগের মাধ্যমে সরাসরি ৪ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফলে দেশে ফিরে আসা উদ্যোক্তাদের বিনিয়োগ শুধু পুঁজি পুনঃপ্রবাহই ঘটাচ্ছে না, একই সঙ্গে শিল্প ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব রাখছে।

ইমারাতে ইসলামিয়ার উপমুখপাত্র জানান, আরও ১৫ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারীর নথিপত্র বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে। তাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে দেশে ফিরে আসা অন্য ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মতো তারাও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাবেন।

দেশীয় শিল্প ও ব্যবসা খাতে বিনিয়োগের এই ধারাবাহিকতা আফগানিস্তানে উদ্যোক্তাদের পুঁজি ফিরিয়ে আনা এবং কর্মসংস্থান সম্প্রসারণের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে। দেশে ফিরে আসা ৮১ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তার ৬ কোটি ৮০ লাখ ডলারের বিনিয়োগ এবং ৪ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান আফগান অর্থনীতিতে বেসরকারি খাতের ক্রমবর্ধমান ভূমিকার একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরছে।


তথ্যসূত্র

1. 81 Businessmen, Industrialists Repatriate Capital to Afghanistan So Far
– https://tinyurl.com/2p6s5nvh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২০২৫ সালে কর্মস্থলে নিজ সহকর্মীদের দ্বারা যৌন নিপীড়নের আনুষ্ঠানিক অভিযোগ করেছে ২০ হাজারের বেশি মার্কিন সেনা