নারায়ণগঞ্জে বিয়ের কথা বলে ডেকে এনে ভাড়া বাসায় তরুণীকে ৭ দিন আটকে রেখে গণধর্ষণ

0
2

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মুন্সীগঞ্জের এক তরুণীকে (২৯) বিয়ের কথা বলে ডেকে এনে ৭ দিন ভাড়া বাসায় আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরপা শান্তিনগর এলাকা থেকে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রূপগঞ্জ উপজেলার বরপা শান্তিনগর এলাকার মৃত শাহেদ আলীর ছেলে আলমগীর হোসেনের সঙ্গে মুন্সীগঞ্জ বিক্রমপুরের ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৫ আগস্ট ওই তরুণীকে বিয়ের কথা বলে মুন্সীগঞ্জ থেকে রূপগঞ্জে ডেকে আনে আলমগীর। পরে ওই তরুণীকে নিয়ে বরপা শান্তিনগর এলাকায় একটি রুম ভাড়া নেয়।

সেখানে আলমগীর হোসেন তার বন্ধু শাওন, শুভ, মোস্তফা, জীবনকে নিয়ে মাদক সেবন করে। গত ৭ দিন ধরে ওই তরুণীকে আলমগীর হোসেন ও তার বন্ধুরা বাড়িতে আটকে রেখে গণধর্ষণ করে।

শনিবার (২২ আগস্ট) বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করে। পুলিশ আসার খবরে মামলার আসামিরা পালিয়ে যায়। পরে রাতে ওই তরুণী বাদী হয়ে আলমগীর, শাওন, শুভ, মোস্তফা, জীবন ও দুই তরুণীকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা হলে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


তথ্যসূত্র:
১। বিয়ের কথা বলে ডেকে এনে তরুণীকে ৭ দিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩
– https://tinyurl.com/43a3abuu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের ওরাকজাই এজেন্সিতে আগ্রাসী সন্ত্রাসী সেনাদের উপর আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের তীব্র পাল্টা আক্রমণ: হতাহত অসংখ্য শত্রু সেনা
পরবর্তী নিবন্ধনোয়াখালীর হাতিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবলীগ নেতা আটক