নোয়াখালীর হাতিয়ায় স্কুলছাত্রীকে ওষুধের দোকানের পেছনে নিয়ে ধর্ষণ, ধর্ষক দোকানীকে আটক করে পুলিশে দিল জনতা

0
60

নোয়াখালীর হাতিয়ায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার হরণী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আদর্শ গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হেলাল উদ্দিন ওই এলাকার বেলায়েত খলিফার ছেলে। স্থানীয় বাজারে তার ওষুধের দোকান রয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে হেলাল উদ্দিন ওই স্কুলছাত্রীকে কৌশলে তার ওষুধের দোকানের পেছনে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে হাতেনাতে আটক করে। পরে গ্রামপুলিশের মাধ্যমে খবর দেওয়া হলে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী দ্রুত অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে গণমাধ্যমকে জানায়, হেলালের বিরুদ্ধে পূর্বেও নারী নির্যাতনের একাধিক অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় স্থানীয় সালিশে তাকে ৫০টি বেত্রাঘাত ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। তবে সালিশের পরও সে অপরাধমূলক কার্যক্রম থেকে সরে আসেনি।

স্থানীয়দের দাবি হেলাল উদ্দিন জামায়াত কর্মী, তবে স্থানীয় জামায়াতে ইসলামী নেতৃত্ব তাকে দলীয় কর্মী হিসেবে অস্বীকার করে দাবি করেছে সে আগে যুবলীগ করত।

এ বিষয়ে হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা সাংবাদিকদের জানায়, অপরাধী যে দলেরই হোক না কেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। হেলাল উদ্দিন অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। সরকার পরিবর্তনের পর অনেকেই আত্মরক্ষার্থে বিভিন্ন কর্মসূচিতে আসার চেষ্টা করছে, হেলালও উপস্থিত থাকত। তবে জামায়াতে ইসলামীতে তার কোনো প্রাতিষ্ঠানিক পদ বা সদস্যপদ নেই।

হাতিয়া থানার ওসি কবির হোসেন জানায়, স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হেলাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী স্কুলছাত্রীও বর্তমানে পুলিশি হেফাজতে ও সুরক্ষায় রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


তথ্যসূত্র:
১। হাতিয়ায় ধর্ষণের অভিযোগে জামায়াত কর্মী গ্রেপ্তার
– https://www.deshrupantor.com/715211

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনারায়ণগঞ্জে বিয়ের কথা বলে ডেকে এনে ভাড়া বাসায় তরুণীকে ৭ দিন আটকে রেখে গণধর্ষণ
পরবর্তী নিবন্ধবিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় স্কুল ছাত্রীকে অপহরণ, ১ মাস ৩ দিন পর ঢাকা থেকে তরুণী উদ্ধার