
ভারত অধিকৃত কাশ্মীরের বুদগাম জেলার ইউসমার্গ এলাকায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী। শত শত সেনা সদস্য, বিশেষ বাহিনী ও হেলিকপ্টার ব্যবহার করে চালানো এ অভিযানে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কেএমএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউসমার্গের বিস্তীর্ণ বনাঞ্চলজুড়ে ভারতীয় বাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালানো চালাচ্ছে। গত ৪ সেপ্টেম্বর আশদার গালি এলাকায় এক যুবক নিহত হওয়ার পর অভিযান আরও জোরদার করেছে দখলদার বাহিনী।
অভিযানের কারণে এলাকাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র দুধপাথরি বন্ধ করে দিয়েছে দখলদার প্রশাসন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কয়েক দিন ধরে এলাকায় হেলিকপ্টারের ব্যাপক চলাচল এবং নিরাপত্তা বাহিনীর উপস্থিতির কারণে স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য যে, অধিকৃত অঞ্চলটিতে দখলদার বাহিনী কর্তৃক ঘেরাও ও তল্লাশি অভিযান একটি নিয়মিত ঘটনা। ভারতীয় সেনাবাহিনী সশস্ত্র তৎপরতা দমনের অজুহাতে প্রায়ই এসব অভিযান পরিচালনা করে। তবে, এসব অভিযান মূলত কাশ্মীরি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তাদের স্বাধীনতা সংগ্রামকে দমন করার উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।
তথ্যসূত্র:
১। Indian forces continue massive search operation in Budgam
– https://tinyurl.com/3uvd7myp


