স্বাস্থ্য, সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে ২৭০ কোটি আফগানি ব্যয়ে ১২ টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়ার ক্রয় কমিশন

0
0

আফগানিস্তানে স্বাস্থ্য, সড়ক ও বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে প্রায় ২৭০ কোটি আফগানি ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে ইমারাতে ইসলামিয়ার জাতীয় ক্রয় কমিশন। ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এসব প্রকল্প অনুমোদন করা হয়।

ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বাগলান প্রদেশের খোস্ত-ই-ফারেং ও পাকতিয়া প্রদেশের সাইয়েদ করম জেলায় একটি হাসপাতাল নির্মাণ, কাবুল শহরের বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক নির্মাণ এবং বিভিন্ন প্রদেশে বিদ্যুৎ সরবরাহ ও বিতরণব্যবস্থা সম্প্রসারণের প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, অনুমোদিত সব প্রকল্পের অর্থায়ন সরাসরি ইমারাতে ইসলামিয়ার জাতীয় বাজেট থেকে করা হবে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র

1. Procurement Commission Approves 12 Projects Worth 2.7 Billion Afghanis
– https://tinyurl.com/2rwkhrb4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতি ভঙ্গ করে আবারও গাজায় দুই দিনে বর্বর ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি শহীদ