
অধিকৃত জম্মু-কাশ্মীরের জম্মু অঞ্চলে মহাসড়ক সম্প্রসারণের অজুহাতে একাধিক দোকান ভেঙে দিয়েছে দখলদার ভারত প্রশাসন। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানিরা দখলদার কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। এছাড়া পুনর্বাসন ও ক্ষতিপূরণ লাভের ব্যাপারেও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জম্মুর সাতওয়ারি এলাকায় ২০টি দোকান ভেঙে দেয় দখলদার প্রশাসন। পরদিন শুক্রবার আরও ১৩টি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানিরা বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের কারণে তাদের জীবিকা ও পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
ঘটনাটিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও বিতর্ক শুরু হয়েছে। জম্মু-কাশ্মীরের একাধিক রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষে অবস্থান নিয়েছে।
ন্যাশনাল কনফারেন্সের জ্যেষ্ঠ নেতা ও জম্মু শাখার সভাপতি রতন লাল গুপ্তা অভিযোগ করেছে, দোকানিদের উচ্ছেদ করা হবে না বলে আশ্বাস দেওয়ার পরও বিজেপি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পুনর্বাসন ও ক্ষতিপূরণের জন্য প্রশাসনের দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হচ্ছেনা। ফলে দোকানের আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
আপনি পার্টির প্রাদেশিক সভাপতি মনজিৎ সিং একটি প্রতিনিধি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। সে বলেছে, কয়েক দশক ধরে ওই এলাকায় সংশ্লিষ্টরা ব্যবসা করে আসছেন। তাই উক্ত ঘটনার সাথে কয়েক ডজন পরিবারের জীবিকা, মর্যাদা ও ভবিষ্যৎ জড়িত রয়েছে।
দোকান উচ্ছেদের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে দখলদার কর্তৃপক্ষের প্রতি অবিশ্বাস আরও গভীর হয়েছে। ব্যবসায়ীদের দাবি, উচ্ছেদের আগে ও পরে প্রশাসনের দেওয়া বিভিন্ন আশ্বাস পূরণের কোনও আলামত দেখা যাচ্ছেনা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mrpmkf9z


