গাজাসহ মধ্যপ্রাচ্যে আগ্রাসন ও গণহত্যা চালাতে সন্ত্রাসী ইসরায়েলকে আরও ৪০ হাজার বোমা দিচ্ছে আমেরিকা

0
0

মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তার প্রধান মিত্র সন্ত্রাসী ইসরায়েলকে সামরিক ও অর্থনৈতিকভাবে সমর্থন দিয়ে আসছে। মার্কিন সমর্থনে হৃষ্টপুষ্ট হয়ে মধ্যপ্রাচ্যে আগ্রাসন ও গণহত্যার মতো কার্যক্রম চালিয়ে আসছে সন্ত্রাসী ইসরায়েল। গাজায় অবিলম্বে বর্বর আগ্রাসন বন্ধ করার জন্য ইসরায়েলকে চাপ দেয়ার পরিবর্তে অস্ত্র সরবরাহ করে চলমান গণহত্যায় নিজেদের অংশগ্রহণ অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এরই ধারাবাহিকতায় এবার সন্ত্রাসী ইসরায়েলের কাছে আরও ২৮০ কোটি (২.৮ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের একটি বিশাল অস্ত্র প্যাকেজ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। ১৬ সেপ্টেম্বর, বুধবার মার্কিন কর্মকর্তা এবং পরিকল্পনার সঙ্গে পরিচিত সূত্রের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় থাকা এই সামরিক সহায়তার আওতায় ইসরায়েলকে ৪০ হাজার উচ্চমাত্রার বিস্ফোরক বোমা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ২০ হাজার ‘এমকে৮৪’ ২ হাজার পাউন্ডের সাধারণ ফ্রি-ফল বোমা এবং মার্কিন নৌবাহিনীতে ব্যবহৃত ২০ হাজার ‘বিএলইউ-১১৭’ বহুমুখী ভারী বোমা।

সরবরাহ করতে যাওয়া এসব বোমার বিভিন্ন সংস্করণ রয়েছে, যার মধ্যে কিছু মাটির গভীরে থাকা ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং অন্যগুলো ভূ-পৃষ্ঠের ওপর বিস্ফোরিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করে।

এপির প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কংগ্রেসকে এই সম্ভাব্য চুক্তির বিষয়ে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এই ক্রয়ের সিংহভাগ অর্থই প্রদান করা হবে বৈদেশিক সামরিক অর্থায়ন তহবিলের মাধ্যমে, যেখানে আমেরিকান করদাতাদের অর্থ ইসরায়েলকে দেওয়া হয় পুনরায় যুক্তরাষ্ট্রের কাছ থেকেই এসব অস্ত্র কেনার জন্য।

আমেরিকার পাঠানো বোমা দিয়ে গাজায় সবচেয়ে রক্তক্ষয়ী হামলাগুলো চালানো হয়েছে। অবরুদ্ধ গাজায় লাগাতার নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। ইতোমধ্যে প্রায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। তবুও থামছেনা বিমান হামলা। হাসপাতাল, বাড়ী-ঘর, মসজিদ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও আবাসিক ভবন ধ্বংস করেছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। আর এই ইসরায়েলকে অস্ত্রের যোগান দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

একদিকে আমেরিকা গাজার বেসামরিক নাগরিকদের রক্ষার জন্য ইসরায়েলকে লোক দেখানো তাগিদ দিচ্ছে, আবার তারাই গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যার জন্য ইসরায়েলকে ভয়ংকর বিধ্বংসী সব বোমা সরবরাহ করছে! বিশ্ববাসী ও গাজার অসহায় মুসলিমদের সাথে এটি আমেরিকার নির্লজ্জ প্রতারণা বৈ কিছু নয়।


তথ্যসূত্র

1. GUS set to deliver 2,000lb bombs to Israel as part of vast arms deal
– https://tinyurl.com/mwkuencf
2. Trump administration approves sending powerful bombs to Israel in $2.8 billion weapons sale
– https://tinyurl.com/bd3x2ehf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনারী নীতির পশ্চিমা মানদন্ড প্রত্যাখ্যান, ইসলামি মূল্যবোধ ও আফগান ঐতিহ্যের ভিত্তিতে ইমারাতে ইসলামিয়ার নারী নীতি দেখার আহ্বান আমীর খান মুত্তাকী হাফিযাহুল্লাহ’র
পরবর্তী নিবন্ধকুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিন নিয়ে এলাকায় ফিরে মিষ্টি বিতরণ করে বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা