কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিন নিয়ে এলাকায় ফিরে মিষ্টি বিতরণ করে বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা

0
1

কুষ্টিয়ায় নাশকতার মামলায় জামিনে ফেরার পর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছে বলে দাবি দলটির নেতাকর্মীদের। পরে বিএনপি নেতাকর্মীরাও আওয়ামী লীগ নেতা মো. রুহুলের বাড়িতে ভাঙচুর এবং তার পাটের গোডাউনে আগুন দিয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপি সমর্থকদের ভাষ্য, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা বসে মুড়ি-চানাচুর খাচ্ছিল। এ সময় আওয়ামী লীগ নেতা রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ে ভাঙচুর ও কয়েকজন সমর্থককে মারধর করে। এতে ৫-৬ জন আহত হয়।

তারা আরও অভিযোগ করে গণমাধ্যমে জানায়, কয়েক দিন আগে আওয়ামী লীগের সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে ইবি থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় রুহুলসহ কয়েকজন আসামি হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়।


তথ্যসূত্র:
১। কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা, আ.লীগ নেতার বাড়িতে আগুন
– https://tinyurl.com/6rmd3we8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজাসহ মধ্যপ্রাচ্যে আগ্রাসন ও গণহত্যা চালাতে সন্ত্রাসী ইসরায়েলকে আরও ৪০ হাজার বোমা দিচ্ছে আমেরিকা
পরবর্তী নিবন্ধলক্ষ্মীপুরে হতদরিদ্র নারীর চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে