লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল

0
2

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা ও আল-মানসুরি শহরেও হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।

১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরিতে শক্তিশালী বিস্ফোরণের তীব্রতা আশপাশের গ্রামগুলোতেও অনুভূত হয়েছে। একই সময়ে হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণ করা হয়। শহরটিতেও তীব্র কামান হামলা চালানো হয়েছে।

বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছাকাছি থেকেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া বিন্ত জুবাইল জেলার বেইত লিফের কাছে ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

একের পর এক হামলা ও বিস্ফোরণের ঘটনায় লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।

গত কয়েক মাস ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। আল-জাজিরার সাম্প্রতিক প্রতিবেদনগুলোতেও আল-মানসুরি, কান্তারা ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা ও বিস্ফোরণের কথা উঠে এসেছে।

এ সময়ে লেবাননের বিভিন্ন গ্রামে বেসামরিক মানুষের ওপর দমন-পীড়ন এবং তাদের বাড়িঘর থেকে বিতাড়নের অভিযোগও রয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এর ফলে লেবাননের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে


তথ্যসূত্র

1. Israeli attacks reported across south Lebanon
– https://tinyurl.com/bdun7dar

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপটুয়াখালীতে বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটক করল এলাকাবাসী
পরবর্তী নিবন্ধপাবনার ঈশ্বরদীতে চাঁদাবাজি ও বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জেলা বিএনপির দুপক্ষের মধ্যে গোলাগুলি