
দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাসলাখ এলাকায় সন্ত্রাসী ইসরায়েলি ড্রোন হামলায় আরও এক ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
ওয়াফার সংবাদদাতা জানিয়েছেন, খান ইউনিসের দক্ষিণে আল-মাসলাখ এলাকার পূর্বদিকে ইসরায়েলি ড্রোন হামলায় মুহাম্মাদ নাসের আল-বায়ুক শহীদ হন। এ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।
এ ছাড়া খান ইউনিসের উত্তরাঞ্চলে হামাদ সিটির উত্তর দিকে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত গাজায় মোট ৭৩ হাজার ৮২১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৯৭ জন।
তথ্যসূত্র
1. Palestinian killed, others injured in Israeli strike south of Khan Younis
– https://english.wafa.ps/Pages/Details/174849


