
পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলীয় মোপ্তি রাজ্যের দিউরা শহরে দেশটির জান্তার (সেনাবাহিনীর) একটি ঘাঁটিতে বড় ধরনের সামরিক অপারেশন চালিয়েছে সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)।
প্রতিরোধ বাহিনী জেএনআইএম-এর অফিসিয়াল মিডিয়া শাখা আয-যাল্লাকা কর্তৃক গত ১৭ সেপ্টেম্বর প্রচারিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, প্রতিরোধ যোদ্ধারা গত ১০ সেপ্টেম্বর সকালে মধ্য মালির দিউরা শহরে অবস্থিত দেশটির জান্তা বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে বৃহৎ পরিসরে সামরিক অপারেশন চালিয়েছেন। প্রতিরোধ যোদ্ধাদের কয়েক ঘন্টা যাবৎ পরিচালিত এই অভিযানে কর্নেল ও ক্যাপ্টেন পদমর্যাদার দুই কর্মকর্তাসহ রুশ ও জান্তা বাহিনীর অন্তত ১৫০ সেনা সদস্য নিহত হয়েছে এবং আরও ৯৩ জান্তা সদস্যকে আটক করা হয়েছে।
অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ক্যাম্পের ভিতরে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি, মাটিতে পড়ে থাকা সৈন্যদের মৃতদেহ এবং পুড়িয়ে দেওয়া কয়েকটি সাঁজোয়া যান ও মোটরসাইকেলের স্তূপ দেখা গেছে। পরে জেএনআইএম’ও বিবৃতিতে উল্লেখ করেছে যে, প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানে শত্রু বাহিনীর ১৫টি সামরিক যান এবং ১০০টির বেশি মোটরসাইকেল ধ্বংস হয়েছে। এছাড়াও ৬টি সামরিক যান, ১০টি মোটরসাইকেল, ১৪ মি.মি. ক্যালিবারের ৬টি ভারী মেশিনগান, ১৭টি ডিএসএইচকে, ৩২টি পিকেএম মেশিনগান, ২৩৩টি একে-৪৭ রাইফেল, ১০টি আরপিজি, ৩টি মর্টার এবং ১টি এসপিজি কামানসহ বিপুল পরিমাণ গোলাবারুদ গনিমত হিসাবে জব্দ করা হয়েছে।
জেএনআইএমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, তাঁরা দিউরা শহর ও সেনা ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। গত কয়েকদিন জান্তা ও রুশ বাহিনীর টানা বিমান হামলা সত্বেও শহরেন নিয়ন্ত্রণ ধরে রেখেছেন প্রতিরোধ যোদ্ধারা। সেই সাথে শহরটি পুনর্দখলের জন্য আসা জান্তার সকল আক্রমণ এবং কনভয়গুলোকে সফলভাবে প্রতিহত করা হয়েছে।
দিউরা সামরিক ঘাঁটিটি মধ্য মালির মোপ্তি রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি। ঘাঁটিটি এর আগেও একাধিকবার জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্যবস্তুর শিকার হয়েছে, গত বছরের মে মাসেও ঘাঁটিটিতে জেএনআইএম-এর অপারেশনে অন্তত ৪০ জান্তা সদস্য নিহত হয়েছিল।


