ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘরে ঢুকে ছেলেকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, টাকা স্বর্ণালংকার লুট

0
4

দেশে ধর্ষণের ঘটনা থামছেই না। প্রতিনিয়তই বেড়ে চলেছে এ ধরণের নৃশংসতা। এবার ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘরে ঢুকে নবম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় গৃহবধূর ঘরে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ধর্ষকরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনা কাউকে না বলার জন্য ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে ধর্ষকরা।

ভুক্তভোগী নারী ও তার স্বজনরা গণমাধ্যমকে জানান, ওইদিন রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরমছলন্দ কালীবাড়িচর গ্রামের তাহের আকন্দের ছেলে শরিফ, আরিফ এবং প্রতিবেশী রাজিব, ফাহিম ও এনামুল সৌদি প্রবাসীর বাড়িটিতে যায়। তাদের খাবার পানি দেওয়ার জন্য গৃহবধূর স্কুলপড়ুয়া ছেলে রাতুলকে ঘর থেকে ডেকে বের করে। রাতুল ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে বেঁধে ফেলে। পরে বসতঘরে ছেলেকে বেঁধে রেখে মাকে পালাক্রমে ধর্ষণ করে শরিফ এবং আরিফ। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে রাজীব নামে আরেক যুবক। ধর্ষক শরীফ ও আরিফ সম্পর্কে দুই ভাই।

গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ শেষে বসতঘরে থাকা নগদ পাঁচ লাখ টাকা, একটি সোনার চেইন ও দুই জোড়া কানের দুল লুট করে নেয় ধর্ষক ও তার সহযোগীরা।

চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে এবং গফরগাঁও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযানে বের হয়। পরে পুলিশ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চরকালীবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের ঘেরাও করে। এ সময় অভিযুক্ত চারজন পালিয়ে যায় ও রাজিবকে পুলিশ আটক করে। ধর্ষণের ভিডিও ধারণ করা মোবাইলটি রাজিব পানিতে ফেলে দিলে পুলিশ পানি থেকে মোবাইলটি উদ্ধার করে।

ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। গফরগাঁও থানার ওসি মনিরুজ্জামান সাংবাদিকদের জানায়, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।


তথ্যসূত্র:
১। ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, টাকা স্বর্ণালংকার লুট
– https://tinyurl.com/bp89pjyu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাবনায় ধর্ষণের পর শিশুকে হত্যা, ধর্ষকের দ্বিতল বাড়ি গুঁড়িয়ে দিল জনতা
পরবর্তী নিবন্ধরাজধানীর বিভিন্ন স্থানে ককটেল-বোমা বিস্ফোরণ ঘটালো দুর্বৃত্তরা; সন্দেহের তীর আ.লীগ সন্ত্রাসীদের দিকে