নুরিস্তানে পাকিস্তানি মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনীর সফল অভিযান

0
81

আফগানিস্তানের নূরিস্তান প্রদেশের কামদেশ জেলায় ডুরান্ড লাইন অতিক্রম করে প্রায় ৪০০ সদস্যের একটি সশস্ত্র দলের অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করতে বিশেষ অভিযান চালিয়েছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী। স্থানীয় সূত্র জানিয়েছে, পাকিস্তান থেকে আফগান ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করা ওই দলটিকে আফগান বাহিনী ঘিরে ফেলে। এ পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার এবং ৩০ জনকে জীবিত আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন আহত।

স্থানীয় সূত্রের বরাতে হুরিয়ত রেডিও জানিয়েছে, সশস্ত্র দলটি পাকিস্তানি সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। তারা ডুরান্ড লাইন অতিক্রম করে নূরিস্তানে প্রবেশ করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিল। এ সময় আফগান বাহিনী তাদের বিরুদ্ধে আকস্মিক অভিযান চালায়।

সূত্রগুলো আরও জানিয়েছে, জীবিত আটক ব্যক্তিদের কয়েকজন জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর বিভিন্ন শিবিরে স্বল্পমেয়াদি সামরিক প্রশিক্ষণ দেওয়ার পর তাদের ডুরান্ড লাইন পার হয়ে নূরিস্তানে পাঠানো হয়েছিল।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, অনুপ্রবেশের চেষ্টাকারী দলটির বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের একপর্যায়ে কয়েক ডজন সশস্ত্র ব্যক্তি নিহত, আহত এবং জীবিত আটক হয়েছে। দলটির অবশিষ্ট সদস্যদের একটি অংশ ডুরান্ড লাইনের ওপারে ফিরে গিয়ে পাকিস্তানি মিলিশিয়াদের বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিয়েছে।


তথ্যসূত্র

1. Operation Against 400-Member Evil Group Ongoing in Nuristan
– https://tinyurl.com/3x8d8v6y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভয়াবহ ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন লাখো মানুষ, জরুরি অবস্থা জারি
পরবর্তী নিবন্ধস্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না মামলা হয়েছে, কতটা বিচ্ছিন্ন তিনি: সালমান মুক্তাদির