মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক, বিএনপি ক্ষমতায় আসার পর ৭ মাসে ৮ জন গ্রেফতার

0
2

টিকটকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মৌলভীবাজারে মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ গণমাধ্যমকে জানায়, টিকটকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মামুনকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পর তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, বিএনপি ক্ষমতায় আসার পর তারেক রহমানকে কটূক্তির অভিযোগে এখন পর্যন্ত মামুনসহ অন্তত আটজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে গাজীপুরে সিফাত ও সজল নামে দুই যুবক, সিলেটে মেহেদী আহমদ, বগুড়ায় গাজী সালাউদ্দিন তানভীর, গাইবান্ধায় সঞ্জয় কুমার দাস এবং ময়মনসিংহে আজিজুল হক রয়েছেন।


তথ্যসূত্র:
১। টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মৌলভীবাজারে যুবক আটক
– https://tinyurl.com/6mzs6c7s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি শত্রু সেনা পোস্টে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের স্নাইপার হামলা: নিহত ২ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধসেপ্টেম্বরে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন, প্রতিদিন গড়ে নিহত ১৪ জন